• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১০৪ স্কুলে কেউ পাস করেনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩১, ২০২০, ১১:৪৭ পূর্বাহ্ণ
১০৪ স্কুলে কেউ পাস করেনি

এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

গত বছর এ সংখ্যা ছিল ১০৭।

আজ রোববার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ডা. শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান।

এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেনসহ মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

এ বছর পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে।

সার্বিকভাবে পাস করেছে ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী।

এর মধ্যে ফলের সর্বোচ্চ সূচক জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। গত বছর এ পরীক্ষায় ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।