• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধূমপান সেবনে বাঁধা দেওয়ায় তিনজনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩১, ২০২০, ১৯:৩১ অপরাহ্ণ
ধূমপান সেবনে বাঁধা দেওয়ায় তিনজনকে কুপিয়ে জখম

সৈয়দ নূর-ই আলম, বেতাগী(বরগুনা)প্রতিনিধি:

বরগুনার বেতাগী উপজেলায় যুবককে কবরস্থানের মধ্যে বসে ধূমপান(সিগারেট) সেবনকালে বাঁধা দেয়ায় একই এলাকার বেশ কয়েকজন মিলে তিনজনকে কুপিয়ে যখম করার অভিযোগ পাওয়া গেছে।

৩০ মে, শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিন বাসন্ডা নামক স্থানে ঘটনাটি ঘটে।

জানা যায়, বাসন্ডা গ্রামের বাসিন্দা মো. সাহেব আলী’র ছেলে মো.পারভেজ শনিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী একটি কবরস্থানের মধ্যে বসে ধূমপান(সিগারেট) সেবনকালে একই এলাকার হেলাল নামের অন্য এক যুবক বাঁধা দেয় এবং তর্ক বিতর্ক হয়।
পরে রাত আটটার দিকে পারভেজ তার বাবা সাহেব আলী সহ শাকিল,রবিউল,সরোয়ার, সাইফুল সহ বেশ কয়েকজনকে সাথে নিয়ে এসে এলোপাতারি কোপ শুরু করে এবং জখম করে। পরে আহতাবস্থায় আনেস,হেলাল ও আবদুল খালেক বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে। চিকিৎসারত অবস্থায় চিকিৎসক আহতদের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসা নিতে বরিশাল শেবাচিমে পাঠান।

তবে অভিযুক্তদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে পারভেজ বলেন,জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিতর্ক হয়। আমাদের আক্রমন করলে বাঁধা দিতে গেলে তারাও আহত হয়েছে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলা নং ৯/২০২০। অপরাধীদের আইনানুক ব্যবস্থা নেয়া হবে।