• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় গণধর্ষণ : গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১, ২০২০, ১৩:০৪ অপরাহ্ণ
হিজলায় গণধর্ষণ : গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক

হিজলায় দুই সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার গৌরবদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিতা ওই এলাকার জেলে আলী হোসেনের স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, ৩০ মে রাতে ভূক্তভোগী মহিলা তার দুই সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় তার স্বামী মাছ শিকারে নদীতে অবস্থান করছিলো। এই সুযোগে ওই এলাকার ৬ বখাটে তার ঘরে প্রবেশ করে পালাক্রমে ধর্ষণ করেন। রোববার সকালে ঘটনা জানাজানি হলে ধুলখোলা ফাঁড়ির ইনচার্জ এসআই বশির অভিযান চালিয়ে মোস্তফা ব্যাপরীর ছেলে মনির ব্যাপারী (১৮), রমিজ রাঢ়ীর ছেলে সুমন রাঢ়ী (২০), কাদির আকনের ছেলে আলামিন (১৭), আহম্মদ জমাদ্দারের ছেলে বাকের জমাদ্দার (২৫), কাঞ্চন দেওয়ানের ছেলে আনিচ (২৪) ও জাকির দেওয়ান (২০) কে আটক করেন। এরপর ভ‚ক্তভোগী বাদী হয়ে সোমবার সকালে একটি মামলা দায়ের করেন।
হিজলা থানার ওসি অশীম কুমার সিকদার জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আটককৃতদের বরিশাল কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। ##