• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে করোনায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৫, ২০২০, ১১:০৭ পূর্বাহ্ণ
নলছিটিতে করোনায় একজনের মৃত্যু

নলছিটি প্রতিনিধি  : ঝালকাঠির নলছিটিতে করোনায় আক্রান্ত হয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিউতে তাঁর মৃত্যু হয়। দেলোয়ার হোসেন নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের নুরুল হকের ছেলে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দেলোয়ার হোসেন করোনায় আক্রান্ত ছিলেন। শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা নিয়ে তাকে গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে আইসিইউতে নেওয়া হলে শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

দপদপিয়া ইউপি চেয়ারম্যান ছোহরাব হোসেন বাবুল মৃধা জানান, লাশ গ্রামের বাড়িতে এনে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।