বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বেগম সাহান আরা আব্দুল্লাহ্ ছিলেন ছাত্র লীগের রাজনীতি থেকে উঠে আসা একজন জন দরদী ও মমতাময়ী কর্মী বান্ধব মহিয়সী নারী। তিনি পরিবার পরিজন ও রাজনৈতিক শুভানুধায়ী সহ সকলকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। তার এই শূন্যতা আমাদের রাজনৈতিক জীবনে কখোনোই পূরণ হবার নয়। আমরা হারিয়েছি একজন নারী ও কর্মী বান্ধব মমতাময়ী মাকে। তিনি ছিলেন বলেই আমরা বরিশালে মহিলা আওয়ামী লীগকে সু-সংগঠিত করতে পেরেছিলাম।
বৃহস্পতিবার বাদ আছর দলীয় কার্যালয় বানারীপাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন আয়োজিত পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপির সহর্ধমিনী ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ এর মা কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ’র উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেগম সাহান আরা আব্দুল্লাহ্’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া পূর্ব স্মৃতিচারণ মূলক আলোচনা সভায় বক্তৃতাকালে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বক্তারা বলেন, বেগম সাহান আরা আব্দুল্লাহ্ ২০১৯ সালের ৩০ আগষ্ট বরিশাল জেলা প্রশাসক আয়োজিত জাতীয় শোক দিবসের এক জন আলোচ্চক হিসেবে বক্তৃতা করছিলেন। ওই দিন তিনি ৭৫’র ১৫ আগষ্ট সেই ভয়ালো কালো রাতের একজ প্রত্যক্ষদর্শি হিসেবে নিজের স্মৃতি চারণ করতে গিয়ে নিজেও কাঁদলেন, উপস্থিত সকলকেও কাঁদালেন। তিনি তার বক্তৃতায় বলেছিলেন, ৭৫’র ১৫ আগষ্ট কালো রাতে ঘাতকদের বুলেটে নির্মম ভাবে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব ও তার শিশু পুত্র শেখ রাসেল সহ স্ব-পরিবার। সেদিন সেখানে থাকা বেগম সাহান আরা আব্দুল্লাহ্ও ঘাতকের বুলেট বিদ্ধ হয়ে কোন রকম প্রাণে বেচে যান। কিন্তু তার চোখের সামনে ঘাতকদের নির্মম বুলেটে নিহত হন তার ছোট্ট শিশু পুত্র শুকান্ত বাবু সেরনিয়াবাত ও তার শ^শুর কৃষক কূলের নয়নের মণি আব্দুর রব সেরনিয়াবাত। বেগম সাহান আরা আব্দুল্লাহ্ সেই ভয়ালো কালো রাতের শোক গাথা জীবণ নিয়েও আওয়ামী লীগের দূ-স্বময়ে কাছ থেকে দলীয় নেতা-কর্মীদের সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য ও সহযোগীতা করার পাশাপাশি বরিশালের মহিলা আওয়ামী লীগকে শক্তিশালী করর্তে অনুপ্রেরণা যুগিয়ে ছিলেন। তিনি ছিলেন বলেই আমরা বরিশালে মহিলা আওয়ামী লীগকে সামনের দিকে এগিয়ে নিতে পেরে ছিলাম। তিনি ছিলেন বলেই আমরা তার কাছ থেকে মমতাময়ী মায়ের শ্নেহ ও ভাল বাসা পেয়ে ছিলাম। সেই মহিয়সী নারী বেগম সাহান আরা আব্দুল্লাহ্ আজ আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। তিনি আমাদের মাঝে অনন্তকাল ধরে বেচে থাকবেন।
বেগম সাহান আরা আব্দুল্লাহ্র পরিবারের স্মৃতি চারণ করতে গিয়ে বক্তারা আরও বলেন, ৭১’র মুক্তিযুদ্ধের সময় বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে কৃষক কূলের নয়নের মণি আব্দুর রব সেরনিয়াবাত’র জেষ্ঠ পুত্র সেদিনের সেই তরতাজা তরুণ ছেলে দক্ষিণ বাংলার সিংহ পুরুষ ও জনবান্ধব রাজনৈতিক নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ্ এপি তার সহর্ধমিনী বেগম সাহান আরা আব্দুল্লাহ্’র অনুপ্রেরণায় এই বানারীপাড়ায় এসে এক জন সম্মূখ যোদ্ধা হিসেবে যুদ্ধ করে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে সাধারণ মানুষকে মুক্ত করেছিলেন। কিন্ত আজ তার সেই প্রাণ প্রিয় সহর্ধমিনী তাকেসহ সকল শুভানুধায়ীদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। বক্তারা সেই প্রাণ প্রিয় রাজনৈতিক নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ্ এপির সহর্ধমিনী বেগম সাহান আরা আব্দুল্লাহ্’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেণ।
বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া পূর্ব আলোচনা সভায় এছাড়াও অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ মূলক বক্তৃতা করেণ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, সহ-সভাপতি একেএম ইউসুফ আলী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমূখ।
এদিকে বেগম সাহান আরা আব্দুল্লাহ্’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে উপজেলা ও পৌরসভা সহ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বাদ জুমা বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।