হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় ইটভাটার জন্য নদী থেকে মাটি কাটার অভিযোগে ২৬ শ্রমিককে আটক করেছে নৌ পুলিশ।
রোববার দুপুরে উপজেলার বড়াজালিয়ে ইউনিয়নের দূর্গাপুর এলাকার মাঝেরচরে এই ঘটনা ঘটে।
আটককৃতরা প্রায় সবাই সাতক্ষিরা জেলার বাসিন্দা। তারা ফরিদ ব্যাপারির এলবিএফ ব্রিকস্ এর লেবার।
আটককৃতদের রোববার রাতে হিজলা উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্রাশ্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ২৫ জনকে ২ মাস করে ও একজনকে ৬ মাসের কারাদন্ড প্রদানের নির্দেশ দেন।
নৌ পুলিশের ওসি বেল্লাল হোসেন বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দূর্গাপুর এলাকার মাঝেরচর থেকে ২৫ জনকে আটক করা হয়েছে।
তাদের ভ্রাম্যমান আদালতে তোলা হলে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে নিবার্হী ম্যাজিস্ট্রেট। ##