• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রদ্ধেয় প্রিয়জন কামাল লোহানী স্মরণে `মাঠ ছাড়া যাবে না’ – অপূর্ব গৌতম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২০, ২০২০, ০৮:৫৭ পূর্বাহ্ণ
শ্রদ্ধেয় প্রিয়জন কামাল লোহানী স্মরণে `মাঠ ছাড়া যাবে না’ – অপূর্ব গৌতম

শ্রমজীবী মানুষের কষ্টগুলো

তুমি বুঝতে শ্রমজীবী

মানুষের চেয়েও লুটেরাদের বিরুদ্ধে

তোমার মুষ্টিবদ্ধ হাত

এইতো সেদিনও জেগেছিল

আমরাও উর্দ্ধে তুলেছিলাম

হাতখানি ফিরবে না তুমি,

এ আমি জানি

তারপরও মন কাঁদে

তোমাকে পাবার আশায়

এখনও মন চায় তোমাকে

ছুঁয়ে ছুঁয়ে কথা বলে যাই

দেশের ভবিষ্যৎ নিয়ে তুমি

কতো সুন্দর করে বলতে

‘মাঠ ছাড়া যাবে না’

আমরা এখনও মাঠে আছি

কথা বলতে মানুষের কথা,

দেশের কথা তুমি চলে গেলে

আমাদের ছেড়ে

দেখা হবে না আর কোন দিন

পাশে গিয়ে আর জানা হবে না

শরীর কেমন স্নেহের পরশ

বোলাতে মাথায় হাত দিয়ে

আমার মাথাটা কেমন যেন

ঠান্ডা হয়ে যেতো নিমিষেই

হৃদয় জুড়ে একটা হাহাকার

কি যেন নেই, কি যেন নেই

অত:পর বুঝে নেই ‘তুমিই নেই’

মনকে প্রবোধ দেই

তোমার আদর্শ নিয়ে

মাঠে থাকবো মাঠ ছাড়া

যাবে না আমিও মাঠ ছাড়বো না

শোষকের বিরুদ্ধে আমারও

তর্জনী উর্দ্ধে উঠবে আমিও

হুংকার ছেড়ে বলবো শ্রমজীবী

মানুষের পাশে থাকবো

মাঠে থাকবো, মাঠে থাকবো …