• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে সস্ত্রীক ভাইস চেয়ারম্যান করোনাক্রান্ত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৭, ২০২০, ০২:৫৪ পূর্বাহ্ণ
বেতাগীতে সস্ত্রীক ভাইস চেয়ারম্যান করোনাক্রান্ত।

সৈয়দ নূর-ই আলম,
বেতাগী(বরগুনা)প্রতিনিধি:

বরগুনার বেতাগী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
উপজেলায় এ পর্যন্ত মোট ২০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন এবং আক্রান্ত এক চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীসহ মোট সাতজন সুস্থ হয়েছেন বাকি আক্রান্ত ব্যক্তিরা স্ব চিকিৎসায় চিকিৎসাধীন আছেন।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের দায়িত্বরত ডা. রবীন্দ্রনাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আক্রান্ত ভাইস চেয়ারম্যান ও তার স্ত্রীর নমুনা ১৪ জুন সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ শুক্রবার রাতে তাদের পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আরো জানা যায়, নমুনা পরীক্ষার জন্য দেয়ার পর তিনি শারীরিকভাবে সুস্থ্য ছিলেন এবং রিপোর্ট আসার পূর্বমুহূর্ত পর্যন্ত সাধারনভাবে চলাফেরা করেছেন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ইতোমধ্যে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।