• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে ব্যাংক ও ভূমি কর্মকর্তাসহ ৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৫, ২০২০, ১২:০৩ অপরাহ্ণ
কাউখালীতে ব্যাংক ও ভূমি কর্মকর্তাসহ ৩ জনের করোনা শনাক্ত

পিরোজপুরের কাউখালীতে নতুন করে নমুনা পরীক্ষায় ৩ জনের করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে।

এর মধ্যে একজন ব্যাংক কর্মকর্তা, একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও একজন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকতা রয়েছেন।

এ নিয়ে উপজেলায় করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়াল ১২জন।

তাঁদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩ জন।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোছা. খালেদা খাতুন রেখা শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।