• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অপপ্রচারের প্রতিবাদে পটুয়াখালীতে ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১০, ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ণ
অপপ্রচারের প্রতিবাদে পটুয়াখালীতে ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে দফায় দফায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছে জেলা-উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার দুপুরে পটুয়াখালী সরকারী কলেজ চত্বরে কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচী পালন হয়।

এর পূর্বে বৃহস্পতিবার পটুয়াখালী প্রেসক্লাব চত্বর এবং মির্জাগঞ্জ উপজেলায় কয়েক দফা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এর পূর্বে বুধবার পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রলীগ।

আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে ছাত্রলীগ উল্লেখ করেন-পারিবারিক দ্ব›েদ্ব পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদারের চাচাতো ভাই মাহামুদ সিকদার, চাচাতো ভাই ও ভগ্নীপতি বাকী বিল্লাহ ও তার স্ত্রী তাজনুর বেগম র্দীঘদিন ধরে অহেতুক মামলায় জড়িয়ে হয়রানী করছে।

প্রতিপক্ষের দায়েরকৃত মামলায় আদালত থেকে নিস্পত্তি হলেও তারা ষড়যন্ত্র, অপপ্রচারে লিপ্ত রয়েছে।

ছাত্রলীগ আরো অভিযোগ করে বলেন-সম্প্রতি একটি মিথ্যা ঘটনা সাজিয়ে হাসানকে জড়িয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে।

এছাড়া হাসানের ব্যাবসায়ীক ঘটনায় অংশিদার মোঃ শামীম খান প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে হাসানের সঙ্গে প্রতারনা করে আসছে।

ব্যবসায়ীক অংশিদার শামিমের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে শামিম কর্তৃক ষড়যন্ত্রের শিকার হয় হাসান।

এমনকি হাসানের ছোট ভাই ঢাকা মহাণগর দক্ষিন ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক এনামুল শিকদারের উপর আতর্কীত হামলা চালানো হয়।

এছাড়াও হাসানের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক হাসানের বড় ভাই আব্দুর রব সিকদার ও ম্যানেজার সজিব হাওলাদারকে মারধর করে ব্যবসা প্রতিষ্ঠানকে তালা বদ্ধ করা হয়।

এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন-প্রতিপক্ষের এই নাটকিয় ষড়যন্ত্রের ঘটনা নিম্পত্তির জন্য একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেলেও তারা অজ্ঞাত কারনে সহায়তা করছেনা। ##