• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে রাস্তার পাশে যুবকের বিবস্ত্র লাশ, পরিবারের দাবী হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১২, ২০২০, ০৮:০৬ পূর্বাহ্ণ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে এক যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের আতাকাঠী গ্রামে নিহতর বাড়ির সংলগ্ন সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতর নাম মো. ইমরান হাওলাদার (২৫)। তিনি উপজেলার ভরপাশা ইউনিয়নের একই গ্রামের মো. বাবুল হাওলাদারের ছেলে।

জানা যায়, স্থানীয়রা ওই যুবকের বিবস্ত্র মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতর বাবা মো. বাবুল হাওলাদারের অভিযোগ, তার ছেলেকে রাতে পরিকল্পিতভাবে পরনের গামছা গলায় পেচিয়ে হত্যা করে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, ‘নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিল প্রাথমিক ধারনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না। এ ঘটনার সাথে হত্যার কোনো সম্পর্ক আছেকিনা তা তদন্ত করে দেখা হচ্ছে’