ইতালি প্রতিনিধিঃ
ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ,বিশিষ্ট ব্যবসায়ী,কামরুল আহসান মন্টুর ভগ্নিপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল। ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ শনিবার রাতে কামরুল আহসান মন্টুকে সমবেদনা জানাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে যান। এসময় আওয়ামী লীগ,যুবলীগ,রোম মহানগর আওয়ামী লীগ,সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত দোয়া মোনজাত অনুষ্ঠিত হয়।কামরুল আহসান মন্টু তার মরহুম ভগ্নিপতির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।