• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ এসপির সুস্থতা ও রোগ মুক্তি কামনায় বানারীপাড়ার বিভিন্ন মসজিদে দোয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৫, ২০২০, ১৯:২৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জ এসপির সুস্থতা ও রোগ মুক্তি কামনায় বানারীপাড়ার বিভিন্ন মসজিদে দোয়া

বানারীপাড়া প্রতিনিধি

করোনা প্রতিরোধে ফ্রন্ট লাইনার হিসেবে মাঠ পর্যায়ে কাজ করা বানারীপাড়ার কৃতি সন্তান ও সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) সপরিবারে করোনায় আক্রান্ত হয়ে সরকারী কোয়াটারের নিজ বাসায় আইসিলোশনে রয়েছেন।

তাদের দ্রæত সুস্থতা ও রোগ মুক্তি কামনায় নিজ জন্মভূমি বানারীপাড়ার বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদজুমা অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন, উত্তরপার বাজার জামে মসজিদের ক্ষতিব হাফেজ মাওলানা মো.আমজাদ হোসাইন ও থানা জামে মসজিদের ক্ষতিব মাওলানা মো.জামাল হোসেন এবং বাদ আছর উত্তর নাজিরপুর জামে মসজিদের ক্ষতিব মাওলানা মো.সোলায়মান।

এসময় উপস্থিত মুসল্লিরা বানারীপাড়ার কৃতি সন্তান ও সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) ও তার স্ত্রী পলি সুলতানা শান্তা এবং শিশু সন্তান সেওতি আলম (১০) এর দ্রæত সুস্থতা ও রোগ মুক্তি কামনায় মহান আল্লাহ্ রাব্বুল আল আমিনের কাছে দোয়া করেণ।

বানারীপাড়া উপজেলা যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা সরকারী কলেজের অধ্যাপক মো.শাহ্জাহান, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল, ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.মুজিবুর রহমান, বানারীপাড়া পৌর সভার সাবেক কাউন্সিলর মো.দেলোয়ার হোসেন সরদার, দৈনিক যুগান্তর পত্রিকার বানারীপাড়া উপজেলা প্রতিনিধি এস.এম গোলাম মাহমুদ রিপন, এস.আই মো.হাফিজুর রহমান, এস.আই মো.ওসমান গনি, এস.আই মো.জাকির হোসেন, এস.আই মো.শাহাদাৎ হোসেন, এস.আই মো.মোকতার হোসেন, এস.আই মো.জোবায়দুল ইসলাম ও যুগান্তর স্বজন সমাবেশের উপজেলা সভাপতি মো.মনিরুজ্জামান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসংঙ্গত বানারীপাড়ার কৃতি সন্তান ও সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) করোনা প্রতিরোধে তার কর্মস্থলের বিভিন্ন এলাকায় মাঠ পর্যায়ে ফ্রন্টলাইনার হিসেবে কাজ করতে গিয়ে জনতার কাছে ও পুলিশ বাহিনীতে প্রসংশিত হন।

১৭ জুলাই তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসলে তিনি সরকারী বাসভবনে আইসিলোশনে চলে যান।

এর পূর্বে ১২ জুলাই তার স্ত্রী পলি সুলতানা শান্তা ও শিশু সন্তান সেওতি আলম (১০) এর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসলে তারাও সরকারী বাসভবনে আইসিলোশনে রয়েছেন বলে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) জানান। তাদের দ্রæত সুস্থতা ও রোগ মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।