• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩, ২০২০, ০৫:২৯ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ২

পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় আওয়ামী লীগের দুই কর্মী মারা গেছেন।

নিহতরা হলেন—কেশবপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রুমন তালুকদার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য রিয়াদ হোসেন।

রোববার (০২ আগস্ট) সন্ধ্যায় বাউফলের কেশবপুর বাজারে রক্তক্ষয়ী এ সংঘর্ষ বাঁধে।

চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে ওই দুই জন মারা যান।

বর্তমানে পুরো উপজেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয়রা জানান, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে গুরুতর আহত রুমন তালুকদার ও রিয়াদ হোসেনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাহফুজুর রহমান জানান, আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে।

ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে মাঠে নেমেছে।

এর আগে গত ২৪ মে পটুয়াখালীর বাউফলে তোরণ নির্মাণকে কেন্দ্র ক‌রে আওয়ামী লী‌গের সংসদ সদস্য ও বাউফল পৌরসভার মেয়রের গ্রুপের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষে মারা যান এক ছাত্রলীগ কর্মী।