• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বজ্রপাতে পেয়ারা ব্যবসায়ী নদীতে পড়ে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৪, ২০২০, ০৯:০৮ পূর্বাহ্ণ
বরিশালে বজ্রপাতে পেয়ারা ব্যবসায়ী নদীতে পড়ে নিখোঁজ

শামীম আহমেদ

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নয়াভাঙ্গলী নদীর সুইশগেট ভোসেরচর নামক স্থানে বজ্রপাতের ঘটনায় শামীম (৩৪) নামের এক পেয়ারা ব্যবসায়ী নদীতে পড়ে নিখোঁজ রয়েছে।

আজ মঙ্গলবার (৪ই) আগস্ট সকাল ৯টায় এ দূর্ঘটনা ঘটে। নদীতে পড়ে যাওয়া নিখোঁজ শামীমের সন্ধান চালিয়ে যাচ্ছে।

জানা গেছে ঝালকাঠী থেকে পেয়ারা নিয়ে এসে মুলাদী হয়ে হিজলার হরিনাথপুর ইউনিয়নের দিকে নৌকায় করে পেয়ারা নিয়ে চার জনে যাচ্ছিল। এসময় লিটন মলি­ক সহ আরো দুই জন ব্যবসার সহপাঠি ছিল। একমাত্র শামীম বাদে তিনজনই অক্ষত ও সুস্থ আছেন।

বিষয়টি লিটন মলি­ক নিশ্চিত করেন। এব্যাপারে হিজলা নৌ পুলিশের ওসি শেখ বেল­াল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এই প্রথম আপনার মাধ্যমে জানতে পারলাম।

এছাড়া যে এলাকায় ঘটনা ঘটেছে তা আমাদের এলাকা থেকে ২০ কিলোমিটার দুরে রয়েছে। আমাদের নৌ পথ পাড়ি দিয়ে সেখানে যেতে হবে।

আমরা সেখানে ফোর্স এখনই পাঠাচ্ছি। এব্যাপারে হিজলা থানা ওসি অসিম কুমার সিকদার এর সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ওয়েটিং থাকার কারনে কথা বলা সম্ভব হয়নি।