• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণে বাধা দেয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৪, ২০২০, ১৩:৩৯ অপরাহ্ণ
ধর্ষণে বাধা দেয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম

মাদারীপুরের কালকিনিতে রাতের আঁধারে সিঁদ কেটে ঘরে ঢুকে এক ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় দুর্বৃত্তরা।

এ সময় তাদের বাধা দিলে ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় গৃহবধুর পরিবারের পক্ষ থেকে কোর্টে একটি মামলা দায়ের করা হয়।

সোমবার রাতে উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ওই গৃহবধূ প্রতিদিনের মতো রাতের খাবার শেষে তার তিন শিশু সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন।

পরে ৪ থেকে ৫ জন দুর্বৃত্তরা মিলে দুটি মোটরসাইকেলযোগে এসে প্রথমে গৃহবধূর ঘরের সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে ৪ ভরি স্বর্ণ ও নগদ ৭৬ হাজার টাকা লুটে নেয়।

এরপর ঘুমন্ত গৃহবধূকে দুর্বৃত্তরা মিলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

এতে তাদের বাধা দিলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে গৃহবধূকে ডেগার দিয়ে কুপিয়ে জখম করে।

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

পরে আহত গৃহবধূকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মাদারীপুর কোর্টে একটি মামলার প্রস্তুতি চলছে।

কালকিনি থানার ওসি নাছিরউদ্দিন মৃধা বলেন, এ বিষয় ব্যবস্থা নেয়া হবে।