• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মীরসরাইয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৪, ২০২০, ১৩:৪৫ অপরাহ্ণ
মীরসরাইয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

গত রোববার উপজেলার ৭ কাটাছরা ইউনিয়নের তেতৈয়া গ্রামের সিদ্দিকুর রহমান মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলো তাসফিয়া তাবাচ্ছুম (৬) ও তাসফীন আক্তার মারিয়া (৬)।

 

নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন।

 

তারা ওই বাড়ির শাজাহান খানসাব ও মোশারফ হোসেন সুমন হোরা মিয়ার কন্যা।

 

গ্রামের প্রতিবেশী মোহাম্মদ আরিফ জানান, দুপরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই চাচাতো বোন।

 

পরে তাদের না দেখে চারিদিকে খোঁজ করেও সন্ধান মেলেনি।

 

পরে পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়।

 

স্থানীয় ৭নং কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।