• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৪, ২০২০, ১৩:৫৩ অপরাহ্ণ
দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত ২

নিহতরা হলেন- নওগাঁ শহরের চকমুক্তার মহল্লার মৃত আবেদ এর ছেলে মাহবুবুল আলম (৪২) ও জেলার মান্দা উপজেলার বড়পই গ্রামের আবুল হোসেন এর ছেলে মারুফ হোসেন (৪০)।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, শহরের চকমুক্তার মহল্লা থেকে মাহবুবুল আলম মোটরসাইকেল যোগে রাজশাহীর কর্মস্থলে যাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলটি একটি চলন্ত ট্রাককে পাশ কাটতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল দুটি দুমরে মুচরে যায়।

স্থানীয়রা গুরুতর অবস্থায় দুই জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

আহতদের অবস্থা গুরুতর হওয়ায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তর করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় মাহবুবুল আলম ও মারুফ হোসেন মারা যান।

মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল ও নওহাটা ফাঁড়ির ইনচার্জ এসআই ফরিদ মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, লাশ দুইটি নওগাঁতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।