• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৪, ২০২০, ১৪:৫২ অপরাহ্ণ
দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম

শশীভূষনে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। রবিবার (২ আগস্ট) বেলা দুইটায় শশীভূষন বাজারের পশ্চিম গলিতে কসমেটিক ব্যাবসায়ী মাহবুবের সাথে বাজারের ইজারাদার ফরহাদের মধ্যে এ ঘটনা ঘটে।

আহত মাকসুদ জানান, আমার ছোট ভাই রিপন সু- স্টোরের মালিক মাহাবুবের দোকানের সামনে সাপ্তাহিক হাটবাজারের চটি পান ব্যাবসায়ী তার দোকানের পথ বন্ধ করে প্রতিনিয়ত দোকান বসায়।

মাহাবুব তাকে তার দোকানের পথ রেখে দোকান দিতে বলে।

কিন্তু বাজারের ইজারাদার ফরহাদ পান ব্যাবসায়িকে ঘরের সামনে থেকে দোকান সরাতে নিষেধ করে।

মাহাবুব কারন জানতে চাইলে ইজারাদার ফরহাদ উত্তেজিত হয়ে চাচাত ভাই তুহিন পন্ডিতকে সাথে নিয়ে কোন কিছু বুঝে ওঠার আগেই দোকানে থাকা কেচি দিয়ে মাহাবুবের গালের ভিতরে ঢুকিয়ে দেয়।

পাশে থাকা মাহাবুবের বড় ভাই মাকসুদ ছুটে আসলে তাকেও এলোপাথাড়ি আঘাত করে।

মাহাবুব এবং মাসুদকে গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ীরা হাসপাতালে ভর্তি করান।

কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অভিষেক দেবনাথ বলেন, মাহাবুবের মাথায় গুরুতর আঘাতের কারনে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।

এই ঘটনায় শশীভূষনে সকল ব্যাবসায়ী দোকান পাট বন্ধ রেখে প্রতিবাদ করছেন।

শশীভূষন থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং রবিউল হাওলাদার নামের একজনকে আটক করা হয়েছে।