• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে প্রেস ক্লাবের প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৯, ২০২০, ১০:০৮ পূর্বাহ্ণ
ইতালিতে প্রেস ক্লাবের প্রতিবাদ সভা

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরনের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে ইতালি বাংলা প্রেস ক্লাব।
ইতালি বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ,সাংবাদিক শিমুল রহমানে সাথে অসৌজন্যমূলক আচরন করে ইতালি বিএনপির সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন। এরই প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছে ইতালি বাংলা প্রেস ক্লাব। ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপনের সভাপতিত্বে ও সাধারণ
এমডি রিয়াজ হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু। এ সময় বক্তব্য রাখেন ইতালি বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি এলিন আহমেদ মিঠু,আফজাল হোসেন,সাংগঠনিক সম্পাদক তারেক হাসান,প্রচার সম্পাদক আরিফুল হক,সদস্য রবিন ঢালী। এ সময় বক্তারা বলেন একজন কমিউনিটি নেতার কাছ থেকে এমন আচরন কাম্য নয়।আশা করি কমিউনিটি নেতৃবৃন্দর ভবিষ্যতে শুভ বুদ্ধির উদয় ঘটবে।