• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৪, ২০২০, ১৬:২৪ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠিত

 

১৫ আগষ্ট শহীদদের স্মরণে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, বরিশাল বিভাগীয় শাখার উদ্যোগে প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠিত হয়। অদ্য ১৪ আগষ্ট সন্ধ্যা ৭ টায় নগরীর বিবির পুকুর সংলগ্নে অনুষ্ঠিত প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক বাহাউদ্দিন গোলাপ। বক্তব্য রাখেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শ্রী কাজল ঘোষ, জেলা আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট কাইউম খান কায়সার, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, বরিশাল মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট খান মাহিদ প্রমুখ। বক্তারা অবিলম্বে ১৫ আগষ্ট হত্যাকাণ্ডের বিচারের রায় পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।