• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাল্টা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২০, ১৩:১২ অপরাহ্ণ
মাল্টা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

ইউরোপ প্রতিনিধিঃ
বাঙ্গালী জাতীর জনকের অবর্তমানে মুজিববাদ আমাদের আলোক বর্তিকা,
বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনায়-শোক কে শক্তিতে পরিনত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উজ্জীবিত হই নব উদ্যমে”
মাল্টা আওয়ামীলীগ এর উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।স্থানীয় অভিজাত হোটেল কনফারেন্স রুমে দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাল্টা আওয়ামীলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি মশিয়ার রহমান।সভা পরিচালনা করেন মাল্টা আওয়ামীলীগ এর সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক নাজমুল হক ও
প্রচার সম্পাদক সাইফুল ইসলাম।প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর Mr.Alexander Calleja Zammit। এ সময় বক্তব্য রাখেন মাল্টা আওয়ামীলীগ এর সিনিয়র সহ সভাপতি কাজিম আলি স্বপন,সহ সভাপতি মুন্সী জাকারিয়া ,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো:মামুন হোসেন,মো:বাবুল বেপারী,খোরশেদ আলম,নূর করিম,ফাহিম পাটয়ারী,সুরুজ খান,মো:তুষার,তরিকুল ইসলাম মিল্টন সহ অনেকে। তরিকুল ইসলাম মিল্টন এর কোরআন তিলোয়াত এর পর ১৫ আগষ্টের সকল শহীদদের প্রতি যথাযত ভক্তি শ্রোদ্ধা রেখে এক মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা তাদের বক্তব্যে-বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর বাংলাদেশ বিষয় বিভিন্ন তথ্য উপস্থাপন করেন, এই বাংলার আকাশ বাতাস সাগর পাহাড় নদী, ডাকিতেছে তোমায় হে বঙ্গবন্ধু ফিরে আসিতে যদি, মোস্তাক জিয়ারা ভেবেছিল তোমাকে বিদায় করতে পারলেই হবে সব শেষ,ওরা চিন্তা করতে পারেনি তুমি বঙ্গবন্ধু মানেই সমগ্র বাংলাদেশ। শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।