• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে নির্যাতনসহ মুখে বিষ দিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২২, ২০২০, ১৫:২১ অপরাহ্ণ
বাকেরগঞ্জে নির্যাতনসহ মুখে বিষ দিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

বাকেরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে সাথী নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।তবে এটা হত্যা না আত্মহত্যা তদন্তের সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানিয়েছেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম।
গৃহবধূ সাথীকে কলহের জের ধরে শশুর সিদ্দিক জমাদ্দার, শাশুড়ি মাহমুদা বেগম এবং ননদ শিল্পী বেগম অমানুষিক নির্যাতন চালিয়ে সাথীর মুখে বিষ দিয়ে হত্যা করেছে বলে দাবী সাথীর ভাই শাহীনের।
অন্যদিকে সাথীর শ্বশুরবাড়ির লোকজন জানান, সাথীকে বিষ দিয়ে মারা হয়নি সাথী কলহের জের ধরে নিজেই বিষপান করে আত্মহত্যা করেছে।

গৃহবধূ সাথীর ননদের জামাই মেহেদী হাসান জানান,গৃহবধূর সাথীর সাথে তার শাশুড়ির মাঝেমধ্যে খুঁটিনাটি ঝগড়া হতো। এর চেয়ে আর কিছু তিনি জানেন না।

গৃহবধূ সাথী বাকেরগঞ্জ উপজেলা কালিগঞ্জ ফলার গ্রামের সিদ্দিক জমিদারের ছেলে মাহবুব জমাদ্দারের স্ত্রী এবং নলছিটি ৮ নং সিদ্ধকাঠী চৌদ্দবুড়িয়া গ্রামের মৃত শাহ আলমের মেয়ে এবং ৬ বছরের এক শিশুর জননী।

গৃহবধূ সাথীর বোন বিথি বেগম জানান, ৮ বছর পূর্বে পারিবারিকভাবে সাথীর বিবাহ হয়। বিয়ের এক বছর পর থেকে সাথীর শশুর শাশুড়ী সহ অন্যান্যরা পারিবারিক কলহ যৌতুকের দাবিতে সাথীকে নির্যাতন করে আসছে।
গত বৃহস্পতিবার ২০ আগস্ট সকাল ১১ টায় পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ সাথী বেগমের সাথে শ্বশুর সিদ্দিক জমাদ্দার-শাশুড়ি মাহমুদা এবং ননদ শিল্পী বেগমের ঝগড়া বিবাদ হয়। সাথীর কাছে তার শশুর শাশুড়ি ননদ মোটা অংকের যৌতুক দাবি করে। এ নিয়ে সাথী কে প্রায় সময় অমানুষিক নির্যাতন চালায় তার শশুর সহ অন্যান্যরা পাশাপাশি
সাথীকে মুখে বিষ দিয়ে হত্যা করে। পরে সাথীর শ্বশুরবাড়ির পরিবারের লোকজন নাটকীয় কায়দায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, গৃহবধূ সাথীর মৃত্যু একটা রহস্যজনক। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত সত্য বের হবে।

এ ঘটনায় বাকেরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম জানান, গৃহবধূ সাথীর মৃত্যুর বিষয় নিয়ে আমরা তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। তবে বউ এবং শাশুড়ি তারা সম্পর্কে আপন খালা হয়। প্রায় তাদের মধ্যে খুঁটিনাটি ঝগড়া হতো এমনটাই জেনেছি। সাথীর বোন বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।