• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে ছাত্রলীগ সভাপতি জয়ের সৌজন্যে বৃক্ষ রোপন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২০, ০৯:০৪ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে ছাত্রলীগ সভাপতি জয়ের সৌজন্যে বৃক্ষ রোপন কর্মসূচি

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সারা দেশে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেছেন বাংলাদেশ ছাত্রলীগ।

মুজিববর্ষের আহŸান, ৩টি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে সকলকে এ কর্মসূচিতে অংশগ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিটি নেতাকর্মী আগামী ৩ মাস (আষাঢ়, শ্রবণ ও ভাদ্র) সময়ের মধ্যে কমপক্ষে ৩টি (বনজ, ফলদ ও ভেষজ) বৃক্ষ রোপণ করবেন।

এমন কর্মসূচির ঘোষনার পর থেকেই সাড়াদেশের ন্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়ের নিজ জস্মভূমি বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,উপজেলা চত্তর,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আঙিনায় এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী বাবুগঞ্জের কৃতি সন্তান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সৌজন্যে ঢাকা বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক-সহ সম্পাদক মফিজুর রহমান দুর্জয়য়ের নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচির সম্পন্ন করা হয়েছে।

বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুবাস সরকার, ছাত্রলীগ নেতা ছাত্রলীগ নেতা ফিরোজ হোসেন, কৌশিক আহম্মেদ,মোঃ মাসুদ মোল্লা,রানা হাওলাদার,নেমান হোসেন,অলি আহমেদ,মোঃ তারেক হোসেন প্রমূখ।