বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বঙ্গবন্ধু ডিপ্লোমা লাইভস্টোক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পেরসিডিয়াম সদস্য ও বানারীপাড়া উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান দুলাল দীর্ঘ দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসিলোশনে রয়েছেন। তার দ্রæত সুস্থতা কামনা করে শুক্রবার বাদ জুমা পৌর শহরের সরকারী ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, কলেজমোর জামে মসজিদ ও রাজ্জাকপুর খালাসী বাড়ি জামে মসজিদে মিলাদ-দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসংঙ্গত ওয়াহেদুজ্জামান দুলাল ১১ আগস্ট থেকে করোনায় আক্রান্ত হয়ে পৌর শহরের নিজ বাসায় আইসিলোশনে রয়েছেন। বর্তমানে তার শারিরীক অবস্থা পূর্বের চেয়ে অনেকটা ভাল অবস্থায় রয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি এলাকাবাসি সহ সকল শুভাকাঙ্খিদের কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেছেন। ##