• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগী-পটুয়াখালী আঞ্চলিক সড়ক: খানাখন্দে ভরে বেহাল দশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩১, ২০২০, ১৫:২৯ অপরাহ্ণ
বেতাগী-পটুয়াখালী আঞ্চলিক সড়ক:  খানাখন্দে ভরে বেহাল দশা

সৈয়দ-নূর-ই আলম

বেতাগী পটুয়াখালী আঞ্চলিক সড়কের নির্মাণ কাজের দুই বছর শেষ হতে না হতেই এখন বেহাল দশার রুপ নিয়েছে। খানাখন্দে ভরে গেছে সড়কটি। এতে যোগাযোগ ব্যবস্থা জনদুর্ভোগে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বেতাগী থেকে পটুয়াখালী যাতায়াতের জন্য বেতাগী বাসস্ট্যান্ড থেকে পায়রকুঞ্জ ফেরিঘাট পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ রাস্তার মধ্যে রয়েছে বেতাগী-আমড়াগাছিয়া পোলের হাট এই চার কিলোমিটারের মধ্যে রয়েছে ছোট-বড় ৫ শতাাধিক গর্ত। গত কয়েকদিনের টানা প্রবল বর্ষণে সড়কের মধ্যে তৈরী হওয়া গর্তে পানি জমে বেহাল অবস্থায় দূর্ভোগে পড়েছে সংশ্লিষ্ট জনসাধারণ। এতে ইজিবাইক , মটরবাইক, অটো রিক্সা , টেম্পো, পণ্যবাহী ট্রাক, মাইক্রো গাড়ি, মুমূর্ষুু রোগী বহনকারী এ্যাম্বুলেন্স, ঢাকাগামী পরিবহন ও লোকাল যাত্রীবাহী গাড়ি নিয়ে প্রতিনিয়ত বিপাকে পড়তে হচ্ছে গাড়ীর চালক সহ যাত্রীদের। সাধারণ মানুষ, স্কুলগামী শিক্ষার্থীসহ, নারী-বৃদ্ধদের চরম দুভোর্গ পোহাতে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৭ সালে জুন মাসে সড়ক ও জনপদ বিভাগ দরপত্র আহবান করেন। এতে এ সড়কটি নির্মানের জন্য ৯ কোটি ৭২ লাখ ৭৬ হাজার টাকার অর্থ বরাদ্দ হয় । বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘খান ইন্ডাস্ট্রিয়াল’ নামক প্রতিষ্ঠান এ সড়কের নির্মান কাজ করেন। ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে নি¤œমানের উপকরণ দিয়ে কাজ করা হয়েছে বলে একাধিক ব্যক্তি অভিযোগ করেন। প্রকৌশলীর তদারকিবিহীন, নি¤œমানের পাথর খোয়া ও কাঁদা মিশ্রীত বালুর সঙ্গে লোকাল বালুর সংমিশ্রন করে ও সামান্য পরিমানে বিটুমিন মিশ্রন কওে এই সড়কের কাজ করা হয়েছে।

খান ইন্ডাষ্ট্রিয়াল ঠিকাদারি প্রতিষ্ঠনর ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজ খান বলেন, ‘পটুয়াখালী-বেতাগী সড়কের ৫০ ভাগ কাজ মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান, আবু বকর সিদ্দিকের নিকট এবং বেতাগী বেইলী ব্রিজ ও বাজার সংলগ্ন বাকি ৫০ ভাগ কাজ বেতাগী পৌর মেয়র এবিএম গোলাম কবিরকে সাব-ঠিকাদার হিসেবে লিজ প্রদান করেছি। সম্পূর্ণ রাস্তাটির কাজ তারাই করেছেন।

ঠিকাদার মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খাঁন মো. আবু বকর সিদ্দিক বলেন, অতিরিক্ত বর্ষণের কারণে দক্ষিণাঞ্চলের সড়কের বেহাল অবস্থা তৈরি হয়েছে। পর্যবেক্ষণের জন্য উদ্যোগ নিয়েছি এবং সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।’ অপর দিকে সাব-ঠিকাদার বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির বলেন, ‘আমি যে অংশে কাজ করেছি তা এখনও অক্ষত আছে। সড়ক ও জনপদ বিভাগের বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান নির্বাহী প্রকৌশলী, মো. আশরাফুল আলম জানান, ‘সড়ক সংস্কারে অনিয়মের সত্যতার লিখিত অভিযোগ পেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।