রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ চলবে না, বন্যাত্তর পরিস্থিতি কৃষকদের বিনা সুদে ঋণ দিতে হবে, ক্ষেতমজুরদের কর্মসৃজন প্রকল্পের সময় ১৫০ দিন করা, দুর্নীতি বন্ধ করাসহ ১৩ দফা দাবিতে
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির উদ্যোগে আজ সকাল ১১ টায় অশ্বিনীকুমার হল চত্বরে দেশব্যাপী দাবি দিবস উপলক্ষে ১৩ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি অধ্যাপক কমরেড নজরুল হক নীলু সঞ্চালনা করেন কমরেড রতন চক্রবর্তী।
বক্তব্য রাখেন, পার্টির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ কমরেড টিপু সুলতান, জেলা নেতা কমরেড মোজাম্মেল হক ফিরোজ, উজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক এবং ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি শামিল শাহরোখ তমাল, জাহাঙ্গীর চৌধুরী প্রমূখ।
বক্তারা রাষ্ট্রয়ত্ত পাটকল বন্ধের ষড়যন্ত্র রুখে, কৃষকদের বিনা সুদে ঋণ প্রদান, বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দেয়ার দাবি জানান।