রাজাপুরে ৫ বছরের কন্যা সন্তানকে ফেলে ১১ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণ নিয়ে উধাও হয়েছেন প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় সৌদি প্রবাসী মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের মনিরুজ্জামান তালুকদারের মেয়ে আলিমা জামান বানীর সঙ্গে পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত. আলী আজগরের ছেলে সৌদি প্রবাসী মহিউদ্দিন হাওলাদারের সঙ্গে ২০১৫ সালে পারিবারিক ভাবে বিয়ে হয়।
বিয়ের পরে স্বামী মহিউদ্দিন হাওলাদার চাকরির উদ্দেশ্যে সৌদি পাড়ি জমানোর সময় স্ত্রী আলিমা জামান বানীকে শ্বশুরের (মেয়ের বাবা) বাসায় রেখে যান।
দীর্ঘ ছয় বছর সংসার করার পর প্রবাসী স্বামী মহিউদ্দিন গত ২৫ আগস্ট দেশে আসলে ২৭ আগস্ট সন্ধ্যায় শুরুতে বাইরে যাবার কথা বলে ১১ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণ নিয়ে উধাও হন বানী।
তাকে না পেয়ে প্রবাসী মহিউদ্দিন ২৮ সেপ্টেম্বর রাজাপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
রাজাপুর থানার এসআই দিলীপ কুমার বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং আমরা বিভিন্ন থানায় বেতার বার্তা দিয়েছি।