সৈয়দ নূর-ই-আলমঃ
বরগুনার বেতাগী উপজেলার বদনীখালি ব্রিজের সংযোগ সড়কের বেহাল দশা। সড়কের দুই পাড়ের আধা-কিলোমিটারের মধ্যে ১০টিরও বেশি বড় গর্ত রয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে সড়কের নিচের বালু সরে গিয়ে গর্তগুলো আরও ভয়াবহ রূপ নিয়েছে। যানবাহন একটু সতর্কতা হারালেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
জানা যায়, ৮ কোটি ৫৩ লাখ টাকা ব্যায়ে মের্সাস হুমায়ন এন্টারপ্রাইজ ২০১৮ সালের শেষের দিকে ব্রিজ নির্মাণ কাজ শেষে সংযোগ সড়ক নির্মাণ করা হয়। নির্মানের কিছুদিন যেতে না যেতেই সংযোগ সড়কের বিভিন্ন অংশে ফাটল ধরলেও কোন ধরনের সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী।
অটোচালক শহীদুল ইসলাম বলেন, দিনে কোনোভাবে চলাচল করা গেলেও রাতের বেলায় আতঙ্কের মধ্যদিয়ে পথচলে এলাকাবাসি,আমাদের গাড়ি চলাচলে তো বেহাল অবস্থা।
বেতাগী উপজেলা প্রকৌশলী শিপ্লু কর্মকার জানান, ‘বরাদ্দ এলে সংস্কার করা হবে।’