• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে স্কুল ছাত্র আত্মহত্যা : মামলা দিয়ে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২০, ১২:১৭ অপরাহ্ণ
বাবুগঞ্জে স্কুল ছাত্র আত্মহত্যা  : মামলা দিয়ে হয়রানির অভিযোগ

বাবুগঞ্জ প্রতিনিধিঃ
বাবুগঞ্জে স্কুল ছাত্র আত্মহত্যা ভিন্ন খাতে প্রভাবিত করার পায়তারা করছে নিহতের পরিবার বলে অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে ধ্রুমজালের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক স্কুল ছাত্রী ও তার বাবা, স্থানীয় মসজিদের সেক্রেটারি সহ ৪ জনকে আসামি দিয়ে হয়রানি করারও অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে গত মাসের ১৮ আগষ্ট সন্ধ্যা রাতে হানিফ মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা (১৭) নামের এক স্কুল ছাত্র নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পরিবাররা উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ওই স্কুল ছাত্রের লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কিন্তু ঘটনার ২০দিন পর গত ৮ সেপ্টেম্বর নিহতের দাদী পিয়ারা বেগম বাদী হয়ে একই বাড়ির জুলফিকার মোল্লা (৪৫), তার স্কুল পড়ুয়া মেয়ে ইভা আক্তার (১৭),স্থানীয় মসজিদের সেক্রেটারি ফিরোজ আলম মোল্লা (৬৫) ও তার ছেলে মোঃ রাব্বি মোল্লা (৩৫) সহ ৪ জনকে আসামি করে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। এ নিয়ে এলাকায় চলছে বিভিন্ন কানাঘোষা। কেউ বলছে হত্যা, আবার কেউ বলছে আত্মহত্যা। স্থানীয় জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ইব্রাহিম মোল্লাকে কেউ হত্যা করেছে না সে নিজেই আত্মহত্যা করেছে তা নিয়ে চলছে নানান গুঞ্জন।স্থানীয় এলাকার বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইব্রাহিম একই বাড়ির জুলফিকার মোল্লার মেয়ে ইভা আক্তার (১৭) কে প্রেম নিবেদন করে প্রায়ই বিরক্ত করতেন। ইব্রাহিম মাদকাসক্ত হওয়ায় ইভা আক্তার কোন কর্নপাত করতেন না। এ ছাড়াও ঘটনার দিন ইব্রাহিম মাদক সেবন করলে তার মা নাজমা বেগমের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। তবে আত্মহত্যার পরিবেশ ও পারিপাশ্বিকতা দেখে সন্দেহ দেখা দিয়েছে পরিবারের মধ্যে তাই মামলা দায়ের করা হয়েছে বলে জানান মামলার বাদী পিয়ারা বেগম । এলাকাবাসী আরো জানায়, বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে হঠাৎ এই আত্মহত্যার।

আসামিরা ষড়যন্ত্রের শিকার বলে ইতিমধ্যে প্রশাসনের উর্ধ্বতন মহলের কাছে নির্দোষ দাবি করে লিখিত অবেদন করছেন বলে জানান। এ বিষয়ে মামলার ওসি(তদন্ত) মানবেন্দ বালো জানান, ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে হত্যা না আত্মহত্যা? এ নিয়ে এলাকায় ধ্রম্রজালের সৃষ্টি হয়েছে। তাই এলাকাবাসীর দাবী সুষ্ট তদন্তের মাধ্যমে আত্মহত্যার রহস্য উন্মোচন করা হোক।