বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষায় বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার সকালে উপজেলা ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বন্দরে রহমতপুর ইউনিয়ন যুবদল সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু এ মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন। এ সময় বন্দরের বিভিন্ন দোকানী ও আগত ক্রেতা ও সাধারন পথচারীদের মাঝে করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষায় নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় এ মাস্ক বিতরণ করেন।
বিতরণ কালে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা করোনাভাইরাস থেকে নিজেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার কার্যকারিতা সাধারণের মাঝে তুলে ধরেন। এ সময় যুবদল নেতা মোস্তাফিজুর রহমান টুলু বলেন, আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি।
শতাব্দীর পর এতো বড় এক মহাদুযোর্গ এই পৃথিবীতে আসেনি। বিএনপি ও তার অঙ্গসংগঠন মানুষের পক্ষে, জনগণের পক্ষে কাজ করে, এই দুযোর্গে যতটুকু সম্ভব এবং যেভাবে সম্ভব তাদের পাশে দাঁড়ানো- এটা বিএনপি ও সংগঠনের মূল লক্ষ্য।
মাস্ক বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা মোঃ জুবায়ের আহম্মেদ, ছাত্রদল নেতা মোঃ রোহান শিকদার, আসিফ শিকদার, মোঃ কামরুল হাসান, ওয়াশিকুর রহমান বাপ্পি, আবির হোসেন, তাপষ, আকাশ প্রমূখ।