• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে ভ্রাম্যমান অাদালতে ২ ব্যবসায়িকে ৪৫ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২০, ১২:১৯ অপরাহ্ণ
বাবুগঞ্জে ভ্রাম্যমান অাদালতে ২ ব্যবসায়িকে ৪৫ হাজার টাকা জরিমানা 
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ
বাবুগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ আমিনুল ইসলাম  এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে  রহমতপুর ব্রীজের ২ টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৪৫ হাজার টাকা জরিমানা  আদায় করেছে।
বৃহস্পতিবার দূপুরে, এ সময় শাহজাহান (৬৩) এর মাংসের দোকানে পশুর স্বাস্থ্য পরিক্ষা না করে জবাহ করে মাংস বিক্রি করায় ২৫ হাজার টাকা, এবং আবুল এর মাংসের দোকানে ফ্রিজে মাংস সংরক্ষন ও পশুর স্বাস্থ্য পরিক্ষা না করায় ২০  হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে আইন শৃঙ্খলা দিয়ে সহায়তা করেন এয়ারপোর্ট থানার এস আই মোঃ আকতার হোসেন, এ সময়ে আরো উপস্থিত ছিলেন, রহমতপুর ব্রীজ বাজার কমিটির সভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহমেদ প্রমূখ।
ভ্রাম্যমান আদালতে জব্দকৃত ১৫ কেজি গরুর মাংস রহমতপুর জামিয়া কাছেমিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, এবং পশ্চিম রহমতপুর কেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।