• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাংসদ পংকজ নাথ এর কোভিড-১৯ থেকে আশু রোগমুক্তি কামনায় আওয়ামী লীগের দোয়া-মোনাজাত!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২০, ১৬:১৩ অপরাহ্ণ
সাংসদ পংকজ নাথ এর কোভিড-১৯ থেকে আশু রোগমুক্তি কামনায় আওয়ামী লীগের দোয়া-মোনাজাত!

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ এর কোভিড-১৯ থেকে আশু রোগমুক্তি কামনায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার রাতে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, রফিকুল ইসলাম টেনু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল দেওয়ান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।