• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সিটি কর্পোরেশনে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২০, ০৭:২৬ পূর্বাহ্ণ
বরিশাল সিটি কর্পোরেশনে নিয়োগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বরিশাল সিটি কর্পোরেশন। পাঁচটি পদে মোট ৯ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: নির্বাহী প্রকৌশলী (সিভিল), সহকারী প্রকৌশলী (সিভিল), আর্কিটেক্ট, টাউন প্ল্যানার ও এস্টিমেটর (সিভিল)।
পদ সংখ্যা: ৯ জন।

যোগ্যতা: স্বীকৃত যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা স্থাপত্য বিষয়ে স্নাতক পাস অথবা ডিপ্লোমা পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। নির্বাহী প্রকৌশলী

পদের জন্য প্রার্থীর পাঁচ বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।

ঠিকানা: মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল।

আবেদনের শেষ তারিখ: ৮ অক্টোবর ২০২০।

সূত্র : ডেইলি স্টার, ২০ সেপ্টেম্বর, ২০২০।