“তৃনমুল শক্তি রাজনীতির ভিত্তি ” শনিবার তৃনমুল কর্মী পরিষদের জেলা ও উপজেলা নেতা কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভায় সকলের সিধান্ত মোতাবেক সোহেল রানা ডিনারকে বাংলাদেশ আওয়ামী তৃনমূল কর্মী পরিষদের সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এবং সাবেক সফল সাধারণ সম্পাদক বাবু পরিমল চন্দ্র সরকারকে উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য মনোনীত করা হয়ছে। জেলা ও উপজেলার নেতা কর্মীরা রেজুলেশন করে তাদের নতুন নেতৃত্ব মনোনীত করেন। সোহেল রানা ডিনার সফল ভাবে তৃনমূল কর্মী পরিষদের সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমান তৃনমূল কর্মীদের মনোনীত সাধারণ সম্পাদক সোহেল রানা ডিনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আপার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের একসাথে কাজ করার আহ্বান জানান। সংগঠনের প্রতিষ্ঠতা সভাপতি আবু শাকের তানিন সকল নেতা কর্মীদের ঐক্য থেকে সংগঠনকে গতিশীল করার আহ্বান জানান।