• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের ফরিদপুরে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২০, ১৫:০৭ অপরাহ্ণ
বাকেরগঞ্জের ফরিদপুরে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত

বাকেরগঞ্জ প্রতিনিধি-
দেশের অন্যান্য স্থানের মত বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাদার অফ হিউম্যানিটি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। উপজেলার ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ে সোমবার সকাল ১০টায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মীর আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদশা চাপরাশীর সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সভাপতি জাকির হোসেন সন্যামত, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাই সেরনিয়াবাত, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন হিরনসহ ইউনিয়ন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।