• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আদনানকে খুচ্ছে ডিবি পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১১, ২০২০, ১৩:১৫ অপরাহ্ণ
আদনানকে খুচ্ছে ডিবি পুলিশ

ঝালকাঠিতে নির্যাতনকারীকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের পুলিশের প্রতিশ্রুতিতে স্বর্ণ কিশোরী খেতাবপ্রাপ্ত কলেজছাত্রী নাছরিন আক্তার সারার (১৭) অনশন প্রতাহার করেছেন। মামলাটি ঝালকাঠি থান থেকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আজ শনিবার পর্যন্ত নির্যাতনকারী যুবায়ের আদনানকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ডিবি পুলিশের মামলা তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক এনামুল হোসেন দাবি করেছেন আদনানকে পুলিশের একাধিক টিম বিভিন্ন জেলায় খুঁজে বেরাচ্ছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে অনশনে বসে নাসরিন আক্তার সারা। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ২ অক্টোবর দুপুরে ঘরে ঢুকে স্বর্ণ কিশোরী খেতাবপ্রাপ্ত কলেজছাত্রী নাছরিন আক্তার সারার (১৭) ওপর হামলা চালায় যুবায়ের আদনান নামে এক যুবক। এ ঘটনায় ওই দিন রাতেই থানায় মামলা দায়ের করা হয়। বিষয়টি মিমাংসার জন্য বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে ওই কিশোরী প্লাকার্ড হাতে নিয়ে থানার সামনেই অনশনে বসে।

সারা জানায়, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের একটি মসজিদের ঈমাম জাকির হোসেনের ছেলে জুবায়ের আদনান বেশকিছুদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করলে আদনান তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার দুপুরে জুবায়ের আদনান ফকিরবাড়ি সড়কের সারার বড় বোন আখিনুরের ভাড়া করা বাসার গিয়ে অতর্কিত হামলা চালায়। মারধরের এক পর্যায়ে সারা জ্ঞান হারিয়ে ফেললে, আদনান পালিয়ে যায়। খবর পেয়ে বড়বোন ও প্রতিবেশীরা সরাকে উদ্ধার করে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।

শাহরিয়ার ফাহিম – রিপোর্ট৭১