• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কলসকাঠী উপ-নির্বাচন: জাপা প্রার্থী বাচ্চু্র লাঙ্গল মার্কার উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২০, ১৭:৫০ অপরাহ্ণ
কলসকাঠী উপ-নির্বাচন: জাপা প্রার্থী বাচ্চু্র লাঙ্গল মার্কার উঠান বৈঠক

দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জের কলসকাঠীতে ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী এম এ বাছেদ হাওলাদার বাচ্চুর লাঙ্গল মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কলসকাঠী ইউনিয়নের বাগদিয়া গ্রামে জাপা নেতা আশরাফ মল্লিকের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জাপা নেতা ইউনুস খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির নেতা এ্যাডভোকেট আলাউদ্দিন হাওলাদার। উঠান বৈঠকে বক্তব্য রাখেন কলসকাঠী ইউনিয়ন জাতীয় পার্টির নেতা রফিকুল ইসলাম, সেলিম মেম্বার, তপন নন্দী, ইউনিয়ন যুব সংহতির সভাপতি আলমাস হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাফেজ খান, ইউনিয়ন ছাত্র সমাজ সভাপতি মোঃ জহিরুল ইসলাম খান প্রমূখ। উঠান বৈঠকে বক্তারা আগামী ২০ অক্টোবর জাতীয় পার্টি মনোনীত এবং আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার ও বেগম নাসরিন জাহান রতনা এমপির প্রার্থী এম এ বাছেদ হাওলাদার বাচ্চুকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।