• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মৈত্রীর মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২০, ১৫:০৫ অপরাহ্ণ
মৈত্রীর মোড়ক উন্মোচন

বাংলাদেশ ছাত্রমৈত্রীর বরিশাল মহানগর মুখপাত্র মৈত্রীর মোড়ক উন্মোচন আজ সন্ধ্যা ৬ টায় ওয়ার্কার্স পার্টি অফিসে অনুষ্ঠিত হয়।

সম্পাদক শামিল শাহরোখ তমালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন প্রফেসর শাহ সাজেদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক টুনু কর্মকার, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি কমরেড নজরুল হক নীলু, মোজাম্মেল হক ফিরোজ,জাকির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র মৈত্রীর জেলা সভাপতি মিন্টু দে,নূর নিরব,পাপিয়া আফরোজ,মাসফিক প্রমুখ।

অতিথিরা,ছাত্র মৈত্রীর উদ্যোগকে সাধুবাদ জানান এবং ধারাবাহিকতা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন।