• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও মডেল মসজিদ: মতবিনিময় করলেন এমপি ও ডিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২০, ০৬:২৫ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও মডেল মসজিদ: মতবিনিময় করলেন এমপি ও ডিসি

জি.এম রিপন
বরিশালের বানারীপাড়ায় আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স-ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মানে জমির মালিকসহ স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল-২ আসনের এমপি মো. শাহে আলম এবং জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।
শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের দায়ীত্বপ্রাপ্ত উপজেলা কমান্ডার ও ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে বরিশাল-২ আসনের এমপি মো. শাহে আলম ও জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান হমান এ মতবিনিময় করেণ।
এসময় তারা স্থানীয় ভূমি মালিক ও সুধীজনদের উদ্দেশ্যে বলেন, বানারীপাড়া পৌর শহরের প্রাণ কেন্দ্রে সদর ইউনিয়ন পরিষদের পুরাতন ঝড়াজীর্ণ ভবনটি ভেঙ্গে সেখানে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত তিন তলা বিশিষ্ট একটি আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও পার্শ্ববর্তী মাহামুদিয়া আলিম মাদরাসা সংলগ্ন সম্পত্তিতে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে একটি মডেল মসজিদ কমপ্লেক্স-ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে। এক্ষেত্রে ভূমির মালিকরা ইচ্ছা করলে উক্ত ভবন নির্মানের স্থানে থাকা সম্পত্তি জমি দানও করতে পারেণ। এছাড়া যারা ওই সম্পত্তি দান করনে না, প্রয়োজনে তাদের সেই সম্পত্তি অধিগ্রহণ করা হবে। এসময় তারা জমি অধিগ্রহণের বিষয়ে প্রকৃত ভূমি মালিকদের সঙ্গে আলাপ আলোচনা করেণ। পরে তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স-ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের স্থান পরিদর্শন করেণ। এসময় তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা কুমুদ বিহারী গুহঠাকুরতার সমাধী ও তিনি প্রতিষ্ঠিত কেন্দ্রীয় সার্বজনিন দূর্গা ও কালি মন্দির এবং কেন্দ্রীয় হরিসভা মন্দির পরিদর্শন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.শহিদুল ইসলাম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহমেদ, থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, প্রকৌশলী মো. হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মল্লিক ও মকবুল হোসেন মৃধা, আওয়ামী লীগ নেতা জাহিদুল হক জুয়েল, ডা. খোরশেদ আলম সেলিম, সুব্রত লাল কুন্ডু, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমখ।##