• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সন্ধ্যা নদীতে মা ইলিশ নিধন বন্ধ হচ্ছেনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২০, ১১:৫০ পূর্বাহ্ণ
সন্ধ্যা নদীতে মা ইলিশ নিধন বন্ধ হচ্ছেনা

বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়ায় উপজেলা মৎস্য অধিদপ্তরের দায়সারা অভিযানের কারণে সন্ধ্যা নদীতে মা ইলিশ নিধন বন্ধ হচ্ছেনা। ফলে প্রতি নিয়ত জেলেরা সন্ধ্যা নদীতে কারেন্ট জাল দিয়ে অবাধে মা ইলিশ নিধন করার পাশাপাশি অনেকে ধরাও পরছেন। এক্ষেত্রে ১৪ অক্টোবর সন্ধ্যা নদীতে মৎস্য অভিযান শুরু হওয়ার পর থেকে উপজেলা মৎস্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী এপর্যন্ত ভ্রাম্যমান আদালত ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার ও ১৭ জন জেলেকে আটক করে জেল-জরিমানা করার পাশাপাশি ৯০ কেজি মা ইলিশ জব্দ এবং ১টি ট্রলার আটক করতে স্বক্ষম হয়েছেন। এর সত্যতা শ্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা মো.জামাল হোসেন জানান, সরকারের সীমিত বরাদ্ধ দিয়ে মা ইলিশ নিধন বন্ধে দিন রাত সন্ধ্যা নদীতে অভিযান পরিচালনা করে যাচ্ছি। এর পরেও জেলেরা পিছন থেকে সন্ধ্যা নদীতে জাল দিয়ে মা ইলিশ নিধন করছেন। এক্ষেত্রে তিনি মা ইলিশ নিধন বন্ধে স্থানীয় জেলেদের সচেতন করার জন্য সন্ধ্যা নদীর দুই তীরে থাকা জনপ্রতিনিধি ও সচেতন মহলের প্রতি আহবান জানিয়েছেন।
অপরদিকে সন্ধ্যা নদীতে মা ইলিশ নিধন বন্ধে উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে অংশ গ্রহণ করা শ্রমিক রেজাউল’র বাসায় অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল আটক ও ১২ কেজি মা ইলিশ জব্দ করার পাশাপাশি তাকে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ১নং ওয়ার্ডে এসকেন্দার মোল্লার বাসার ভাড়াটিয়া ও নাজিরপুর উপজেলার ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা মো. তোতা মিয়ার ছেলে ট্রলার শ্রমিক রেজাউল’র বাসায় অডিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রের্ট মো.মফিজুর রহমান ১৫ হাজার মিটার কারেন্ট জাল আটক ও ১২ কেজি মা ইলিশ জব্দ করেণ। এসময় রেজাউল সন্ধ্যা নদীতে উপজেলা সৎস্য অধিদপ্তরের অভিযানে থাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রের্ট মো.মফিজুর রহমান মোবাইল ফোনের মাধ্যমে সেখানেই তাকে আটক করেণ এবং তার বিরুদ্ধে ১ বছরের স¯্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। একই সময় রেজাউলকে পুলিশ হেফাজতে রাখারও নির্দেশ প্রদান করেন। ফলে ওই সময় মসৎস্য অভিযানে থাকা পুলিশ রেজাউলকে তাৎক্ষনিক আটক করেণ। মঙ্গলবার সকালে তাকে বরিশাল কারাগারে প্রেরণ করা হয় বলে থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিন জানান।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, মৎস্য অভিযান শুরু হওয়ার পূর্ব থেকেই অভিযান সফল করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেয়া হয়েছিল। এর পরেও মৎস্য অভিযান সফলে ব্যর্থ হলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যস্থা গ্রহণ করা হবে।