• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন তরিকুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২০, ১৮:২২ অপরাহ্ণ


বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম দ্বিতীয় বারের মত জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হয়েছেন। রোববার বরিশাল জেলা প্রশাসক কার্যলয়ে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান তার হাতে স¤œাননা পুরুস্কার তুলে দেন। এ নিয়ে পর পর দু’বার জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন তরিকুল ইসলাম । ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থ বছরে সর্বচ্চ ভূমি উন্নয়ন কর, মিউটেশন নিষ্পত্তি, খাস জমি বন্দোবস্তসহ সার্বিক দিক বিবেচনা করে তাকে পর পর জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত করা হয়।