ডেক্স রিপোর্ট
বাকেরগঞ্জ উপজেলার ১২নং রঙ্গর্শ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম হাওলাদারের জানাজার নামাজ আজ সকাল ৯টার সময় তার নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, সহ-সভাপতি উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, নিয়ামতি ইউপি চেয়ারম্যান রুহুল আমিন মাছুম মাস্টার, দূর্গাপাশা ইউপি চেয়ারম্যান আবুল বাসার সিকদার, কলসকাঠী ইউপি চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া, কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ মুহিদুল ইসলাম মিরাজ, ক্রাইম রিপোর্টার্স সোসাইটির প্রচার সম্পাদক সোহেল রানা,
উল্লেখ্য গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার সময় করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।
অপরদিকে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নু, পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি আবুল হোসেন খান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান তাহমিনা বেগম মিনু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমূখ।