নিজস্ব প্রতিবেদক
২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন ক্ষমতাসীন বিএনপি জামাতজোট সরকার বিরোধী আন্দোলনে জামাত শিবিরের সন্ত্রাসীদের গুলিতে নিহত শহিদ রাসেল আহম্মেদ খানের ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ যুবমৈত্রী উজিরপুর উপজেলা কমিটির উদ্যোগে বুধবার বিকাল ৪ টায় সংগঠনের উপজেলা সভাপতি জাহিদ হোসেন খান ফারুক এর সভাপতিত্বে স্বরন সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা যুবমৈত্রী সভাপতি ফায়জুল হক বালী ফারাহীন, জেলা সহ-সভাপতি আলমগীর হোসেন মৃধা, উপজেলা নেতা শফিকুল আলম খান করিম, সুমন পান্ডে প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা সাধারন সম্পাদক রফিকুল ইসলাম।