ইতালি প্রতনিধিঃ
ইতালির রাজধানী রোমসহ অন্যান্য শহরে পালিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। রোমে ওমঁ হিন্দু ইন্টারন্যাশনাল সোস্যাল এন্ড কালর্সারাল অর্গানাইজেশন আয়োজিত পূজা মণ্ডপে ঢাক, শঙ্খ, কাঁসা আর উলুধ্বনিতে চারপাশ মুখরিত করে আহবান জানানো হয় মহামারী করোনা ও সকল অশুভকে দমনে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে। রোমে করোনার মধ্যেও পূজার আয়োজন করতে পেরে দারুণ খুশি। তাছাড়া অতি অনাচারে ও লোভে পৃথিবী আজ বিভাজিত, চারিদিকে শুধু হানাহানি ও মানুষে মানুষে হিংসাত্মক মনোভাব। এমন অসুরীয় শক্তিকে জয় করতে মা দুর্গার আরাধনার কোন বিকল্প নাই। পূজায় নিয়ম মেনে আসা বেশ কয়েকজন ভক্ত জানান, করোনার মধ্যেও সবচেয়ে জননন্দিত সার্বজনীন এই পূজাতে এসে দেবীর আরাধনা করতে পেরে ভীষণ ভাল লাগছে। দেশ ও বিদেশের সব বাংলাদেশি ও অন্য সবাইকে শারদীয় শুভেচ্ছা জানানো হয় পূজা মণ্ডপ থেকে।ভক্তকুলের আশা, দুর্গার আশীর্বাদে জগৎ হবে করোনা মুক্ত ও শান্তিময়।করোনার কারনে এ বছর ব্যাপক ভাবে আয়োজন করতে পারেনি তবে মন্দিরের মধ্যে আয়োজনের কমতি ছিল না। প্রতি বছরের ন্যায় এবারও হিন্দু পূজা উদযাপন পরিষদ আলাদা ভাবে দূর্গোৎসবের আয়োজন করেছে।