• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জন্মদিনে প্রশংসায় ভাসলেন বাকেরগঞ্জের জনপ্রিয় মেয়র লোকমান হোসেন ডাকুয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২০, ১৪:০৮ অপরাহ্ণ
জন্মদিনে প্রশংসায় ভাসলেন বাকেরগঞ্জের জনপ্রিয় মেয়র লোকমান হোসেন ডাকুয়া

রিপোর্ট মো.জুয়েল তালুকদার
গতকাল বুধবার (২৮ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় বাকেরগঞ্জ পৌরসভার জনপ্রিয় মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন ডাকুয়ার জন্মদিন কে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফেসবুক ও মোবাইলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ফেসবুক প্রোফাইলে জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি তার দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মহান সৃষ্টিকর্তার প্রতি দোয়া চেয়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ । মো. লোকমান হোসেন ডাকুয়া বাকেরগঞ্জ পৌরসভায় দ্বিতীয়বারের মতো মেয়র হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। তিনি ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। তার সাংগঠনিক কর্মদক্ষতার বহিঃপ্রকাশ হিসাবে ১৯৮৪ সালে বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি হন। ১৯৯২ সালে সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ২০১১ সালে প্রথম মেয়র নির্বাচিত হন। ২০১২ সালে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। দ্বিতিয়বারের মতো মেয়র নির্বাচিত হয়ে পৌরসভাকে বি-গ্রেড থেকে এ-গ্রেডে উন্নীত করেন। শুধু পৌরসভাই নয় এখন পুরো উপজেলা জুড়েই তৈরি হয়েছে লোকমান হোসেন ডাকুয়ার রাজনৈতিক শক্তবলয়। ২০১৯ সম্মেলনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো দলের উপজেলা সম্পাদক হন। তার জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান পাশাপাশি সামনের দিনগুলোতে তার পাশে থাকার জন্য সকলকে আহবান জানান।