বরিশাল জেলার শ্রেস্ঠ যুব সংগঠক নির্বাচিত হলেন আবু বকর ছিদ্দিক সোহেল। ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর,বরিশাল আয়োজিত আলোচনা সভা, যুব পুরস্কার প্রদান অনুষ্ঠান জেলা প্রশাসন সন্মেলন কেন্দ্রে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনিস্ঠত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার ডঃ অমিতাভ সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের উপপরিচালক নুরে আলম আকতার।
অনুষ্ঠানে জেলার শ্রেস্ঠ যুব সংগঠক হিসেবে স্বেচ্ছাসেবী যুব সংগঠন আবিস্কার এর চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক সোহেল কে সম্মাননা প্রদান করা হয়।
আবু বকর ছিদ্দিক সোহেল ১৯৯০ সালে সমমনা বন্ধুদের নিয়ে আবিস্কার সংগঠনটি প্রতিস্ঠা করেন। তিন দশক ধরে বরিশাল ও ঢাকায় বিভিন্ন সমাজ সেবামুলক কার্যক্রম, রিয়্যাল আইডিয়াল স্কুল পরিচালনা, ভাষা সৈনিক এ কে এম আজহার উদ্দিন শিক্ষা ট্রাস্ট পরিচালনা এবং মাদকদ্রব্য, তামাকদ্রব্য সহ বিভিন্ন সমাজ সচেতনতামুলক কাজ করে আসছে।