মুজিববর্ষ উপলক্ষে এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির বৃক্ষরোপন কর্মসূচি পালস করা হয়েছে। । আজ সোমবার সকাল ১০ টায় এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি রংপুর উয়িং এর আয়োজনে সবুজ স্বদেশ বিনির্মানের লক্ষ্যে পঞ্চগড় জেলাধীন তেতুলিয়া ডাকবাংলোয় বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় মেহগনি, কৃষ্ণচূড়া, শেফালী, বট, জামসহ বিভিন্ন চারা রোপন করা হয়। এসময় এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইনজামুল সাফিন ভার্চুয়ালরি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খালিদ হাসান তৌফিক, রংপুর শাখার আহ্বায়ক মোঃ সরোয়ার হোসেন, এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি ক্যাম্পাস এ্যাম্বসেডর আশিক জামান চৌধুরী , এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি ক্যাম্পাস এ্যাম্বসেডর পার্থ তন্ময় প্রমুখ । এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইনজামুল সাফিন বলেন, জলবায়ু বিপর্যয় রোধে বৃক্ষরোপন কর্মসূচির জুড়ি নেই এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খালিদ হাসান তৌফিক, বলেন, বৃক্ষরোপন পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ, এ কাজে আমাদের সকলের এগিয়ে আসা প্রয়োজন৷ মুজিব বর্ষ উপলক্ষে পর্যায়ক্রমে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে।