• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কীর্তনখোলা নদীর জন্মদিন পালন করতে গিয়ে তরুণ নিঁখোজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩, ২০২০, ০৮:১৮ পূর্বাহ্ণ
কীর্তনখোলা নদীর জন্মদিন পালন করতে গিয়ে তরুণ নিঁখোজ

ট্রলারে চড়ে বন্ধুদের সঙ্গে জন্মদিন পালনকালে কীর্তনখোলা নদীতে পড়ে নিঁখোজ হয়েছে দ্বীপ দাস(১৭) নামের এক তরুণ। তিনি নগরীর আমানতগঞ্জ এলাকার মিন্টু দাসের ছেলে। সোমবার রাতে বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলার যমুনা অয়েল কোম্পানীর ডিপু এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন। তিনি জানান, দ্বীপ এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এক বিষয়ে ফেল করায় আবারও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।

তিনি আরও জানান, দ্বীপ দাস ১০-১৫জন বন্ধু নিয়ে একটি ট্রলার চড়ে বন্ধুর জন্মদিন পালন করছিল। রাত ৮টার দিকে কেক কাটার সময় হৈহুল্লার করতে গিয়ে ট্রলারের ধাক্কায় দ্বীপ নদীতে পড়ে যায়। বন্ধুরা জানিয়েছে দ্বীপ সাতাঁর জানতো না। নদীতে পড়ে সে নিঁখোজ হয়।

ফায়ার সার্ভিসের ডুবরী দল খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার কাজ শুরু করেছে বলেও উল্লেখ করেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। রাত সাড়ে ১০টায় তারা উদ্ধার অভিযান স্থগিত করা হয়। মঙ্গলবার সকালে ফের উদ্ধার চেষ্টা চালানো হবে বলে জানান তিনি।