সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ আজ বৃহস্পতিবার বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ পচ্চিম আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, বাংলার ঘরে ঘরে শান্তি ও স্বস্তি প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা! করোনার মহামারিতে দেশের সর্বস্তরের মানুষের পাশে থেকে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা। এসময় সাংসদ পংকজ নাথ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, আন্দারমানিক ইউনিয়ন চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।